ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সখীপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৪ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৫৫, ৪ আগস্ট ২০২৩
সখীপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের সখীপুরের গজারিবনে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে (২৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট বিনোদন কেন্দ্রের পাশের বনে তাকে ধর্ষণ করা হয়। 

রাত ১টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূ থানায় এসে মামলা করেন। পরে কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করে। 

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন, হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ(২৫) এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)। তাদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়।

ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে সাত জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। ওই গৃহবধূ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ওই দম্পতি চাঁদেরহাট বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বিনোদন কেন্দ্র থেকে মূল ফটকে বেরিয়ে এলে আসামিরা তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে সন্দেহ করে পাশের গজারিবনে নিয়ে যায়। সেখানে আসামিরা তাদের মারধর করে। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করে। ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা চলে যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) (ওসি) রেজাউল করিম বলেন, ধর্ষণে জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
 

কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়