খুলনার তিন আসনে নতুন মুখ, বাদ পড়লেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
আওয়ামী লীগের মনোনয়ন পাননি দলটির কেন্দ্রীয় নেত্রী মন্নুজান সুফিয়ান
খুলনার ৬টি সংসদীয় আসনের তিনটিতে দলীয় মনোনয়নে পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বাকি তিন আসনে বর্তমান সংসদ সদস্যদের বহাল রাখা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বাদ পড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।
নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর প্রার্থী চূড়ান্ত করতে কয়েক দফা মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। পরে আজ দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে নতুন মুখ হিসেবে সাবেক সংসদ সদস্য ননি গোপাল মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাদ পড়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে এবং খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বহাল রয়েছেন।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বাদ পড়েছেন। এই আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশিদুজ্জামান।
নূরুজ্জামান/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম