স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সদস্য সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মুরাদ হাসানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
তার পক্ষে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান এটি উত্তোলন করেন।
এ ব্যাপারে মোখলেছুর রহমান বলেন, মুরাদ হাসান এমপির অনুমতিক্রমে তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। এটি দলীয় মনোনয়ন ঘোষণার আগে আওয়ামী লীগের পক্ষেই কেনা হয়েছিল। এখন যেহেতু তিনি মনোনয়ন পাননি, প্রার্থী হবেন নাকি হবেন না— তা পরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, (রোববার) প্রথমবারের মতো একটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মুরাদ হাসানের নামে বিক্রি করা হয়।
এ বিষয়ে সংসদ সদস্য মুরাদ হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। আমাকে জানিয়েই মনোনয়ন সংগ্রহ করেছে।
উল্লেখ্য, ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে ডা. মুরাদ হাসান নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে তিনি দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে।
সেলিম/এনএইচ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম