কক্সবাজার- ১ আসন
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়নবঞ্চিত জাফর
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাফর আলম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম। রোববার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাইজিংবিডিকে এতথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি।
জাফর আলম বলেন, কক্সবাজার-১ আসনে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে তিনি জনবিচ্ছিন্ন। গেল তিনবার তাকে দলীয় মনোনয়ন দিলেও তিনি নৌকাকে জেতাতে ব্যর্থ হয়েছেন। বারবার পরাজিত হয়েছেন। এবারও তিনি পরাজিত হলে তৃতীয় কোনো অপশক্তি এই আসনটি ছিনিয়ে নেবে। তাই জনগণের স্বার্থে এই আসনটি ধরে রাখার জন্য আমি স্বতন্ত্র থেকে প্রার্থীতা ঘোষণা করেছি।
এদিকে, জাফর আলমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা চকরিয়ার চিরিঙ্গা রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে আ.লীগ থেকে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হন।
তারেকুর/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম