কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়পত্র জমা দিলেন পাপন
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের হতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশতাক আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে নাজমুল হাসান পাপনের বাসভবনের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নাজমুল হাসান পাপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চান এবং দোয়া কামনা করেন।
রুমন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম