ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৩ এপ্রিল ২০২৬  
কুসিক নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম: হাসনাত

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে জাতীয় নাগরিক দল (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি অতীতের মতো দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।

এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নিজ শহর এখনো নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোরও কার্যকর সমাধান হয়নি।

তিনি বলেন, “আমরা নেতৃত্বে আসতে পারলে কুমিল্লার নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলব।’’ 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়