১৮-১৯ এপ্রিল ঢাকা লিগের দলবদল
অচলায়নতন ভেঙে আবার শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। ব্যাট-বলের ঠুকঠাক শব্দে আবার মুখরিত হয়ে উঠবে ক্রিকেট মাঠ।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ফিরতে যাচ্ছেন ২২ গজে। কারণ সামনেই তাদের ঢাকা প্রিমিয়ার লিগ। অধীর আগ্রহে ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের অপেক্ষায় ছিলেন। তাদের অপেক্ষার অবসান হচ্ছে।
আগামী ১৮ ও ১৯ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দলবদল করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এক আলোচনায় এই সিদ্ধান্ত নিয়েছে। দুদিন বেলা ১১ টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরে সিসিডিএমের অফিসেই এই দলবদল অনুষ্ঠিত হবে।
১২টি ক্লাবই টুর্নামেন্টে অংশ নেবে। আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইটাগর্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।
লিগ শুরু হতে পারে ৫ মে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি