ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে দুই হাসপাতালকে জরিমানা, একটির অপারেশন কক্ষ সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৩ এপ্রিল ২০২৬  
ধামরাইয়ে দুই হাসপাতালকে জরিমানা, একটির অপারেশন কক্ষ সিলগালা

ঢাকার ধামরাইয়ে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই হাসপাতালকে জরিমানা ও এক হাসপাতালের অপারেশন কক্ষ সিলগালা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।

তিন হাসপাতাল হলো- অ্যাপোলো ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না দেখাতে পারায় অ্যাপোলো ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া, অভিযোগের ভিত্তিতে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের অপারেশন কক্ষ সিলগালা করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস, ধামরাই থানা পুলিশসহ প্রশাসনের কর্মীরা।

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়