ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘নিজ হাতে মাখা পান্তা-ইলিশ, সঙ্গে একরাশ বাঙালিয়ানা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৫৫, ১৩ এপ্রিল ২০২৬
‘নিজ হাতে মাখা পান্তা-ইলিশ, সঙ্গে একরাশ বাঙালিয়ানা’

পয়লা বৈশাখের আগেই বৈশাখী উৎসব উদযাপন করেন জয়া, চঞ্চল, রাজসহ অন্যরা

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের আমেজে মেতেছেন তারকারাও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে জয়া আহসান জানান, তার ঘরে বৈশাখ যেন একটু আগেই এসে গেছে। জয়ার কথায়, “পয়লা বৈশাখ আমাদের ঘরে একটু আগেই এসে যায়। গতকাল ছিল সেই উৎসব।” 

আরো পড়ুন:

উৎসবের বর্ণনায় অভিনেত্রী লিখেছেন, “নিজ হাতে মাখা পান্তা-ইলিশ, সঙ্গে একরাশ বাঙালিয়ানা। ছিল বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়ি মাখা ও পিঠাপুলি—সব মিলিয়ে যেন এক ঘরভর্তি আনন্দ আয়োজন।” 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সেসব ছবিতে জয়ার সঙ্গে দেখা যায় চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুনিধি নায়েকসহ অনেককেই।  

সবশেষে জয়া তার এই উদযাপনকে ‘বিশৃঙ্খল আনন্দ’ বলে আখ্যা দেন। তিনি লিখেন, “আমাদের নিজের মতো একটুখানি বিশৃঙ্খল আনন্দ, এক ঘরভরা বাঙালিয়ানা।”

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়