খুলনায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।
শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে ভোটগ্রহণের দিন এবং পূর্ব ও পরবর্তী দিনে নগরীর নিরাপত্তার বিষয়েও বিস্তারিত কথা বলেন। এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের পুলিশ হত্যা ও পরবর্তীকালে বেশ কিছু হরতাল ও অবরোধ পালিত হয়। তারই ধারাবাহিকতায় বিরোধীদলের আহ্বানে খুলনা মহানগরীতে হরতাল, অবরোধ বা রাজনৈতিক কর্মসূচি পালিত হলেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ায় কোথাও সন্ত্রাস ও নাশকতা ঘটেনি।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে ০৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ০৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। তবে অন্যান্য দিনের মতোই নির্বাচনের দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে। নির্বাচন সাধারণ জনগণের মধ্যে উৎসবের আমেজ আনে। খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় লোকজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। কোথাও প্রতিবন্ধকতা থাকবে না। যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় বা নাশকতা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে পুলিশের পিকেট, মোবাইল টহল ও স্টাইকিং টিম প্রস্তুত আছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, খুলনা মহানগরীতে ৩১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আরও সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে করার জন্য কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ, আনসারের পাশাপাশি সেনা, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন থাকবে। অন্যান্য সকল সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মেট্রোপলিটন এলাকায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা শহরে ৩ হাজারের মতো পুলিশ সদস্য নির্বাচনের জন্য নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি।
নুরুজ্জামান/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম