এবার সরকারের লক্ষ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থান: কৃষিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। চার লেনের রাস্তা দৃশ্যমান। পদ্মা সেতু দৃশ্যমান। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর দৃশ্যমান। বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কৃষি স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে এবার সরকারের লক্ষ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের টিকেট নিয়ে জয়লাভের পর টাঙ্গাইলের মধুপুরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল-১ আসন থেকে টানা পাঁচবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মধুপুর-ধনবাড়ী উপজেলার গণমানুষের ভালোবাসা সারাজীবন মনে থাকবে। আমার পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে। মধুপুর-ধনবাড়ী হবে শান্তির। সকলে মিলেমিশে আধুনিক মধুপুর-ধনবাড়ী গড়তে চাই। গারো, কোচ, হিন্দু, বৌদ্ধসহ সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করবো। এ দেশ সবার। সবাই আমাকে ভোট দিয়েছেন। সকলকে ধন্যবাদ।
এর আগে বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছালে দলের কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিনসহ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাওছার/ফয়সাল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম