ব্রাহ্মণবাড়িয়ায় জামানত হারালেন ২৫ প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৩৪ জন প্রার্থীর মধ্যে ২৫ জন জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১ লাখ ৩৬ হাজার ৩৮৪ ভোট পড়েছে। বাংলাদেশ ইসলাম ফ্রন্টের প্রার্থী ‘মোমবাতি’ প্রতীকে ৪২৭ ভোট, জাতীয় পার্টির ‘লাঙল’ প্রতীকের প্রার্থী শাহনুল করিম ২০৪ ভোট ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ বকুল হোসেন ‘হাতুড়ি’ প্রতীকে ১৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এখানে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ১১৯ ভোট। এখান জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া ‘লাঙল’ প্রতীকে ৩ হাজার ৪০৮ ভোট পেয়েছেন। এছাড়া, প্রয়াত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়ার ছেলে ‘সোনালী আঁশ’ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী মাইনুল হাসান ৪ হাজার ৩১৮ ভোট, ‘মিনার’ প্রতীকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবুল হাসানাত ৯৯৪ ভোট, ‘আম’ প্রতীকে এনপিপির প্রার্থী মো. রাজ্জাক হোসেন ৩৭৯ ভোট ও ‘ফুলের মালা’ প্রতীকের বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুছ ৫২২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৯১০। বিএনএমের প্রার্থী জামাল রানা ৯৩১ ভোট, বিএসটির প্রার্থী সোহেল মোল্লা ৬৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান হামিদী ৪৭৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ মো. নূরে আজম ৩৭৬ ভোট, এনপিপির প্রার্থী সৈয়দ মাহমুদুল হক ৩০৯ ভোট, জাসদের প্রার্থী আবদুর রহমান খান ২২৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৮২৭। এনপিপির প্রার্থী শাহীন খান ৬ হাজার ৫৮৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ছৈয়দ জাফরুল কদ্দুছ ৪ হাজার ৫৭৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ভোট পড়েছে ১ লাখ ৭২ হাজার ২০৯। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট, ‘মিনার’ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান ২ হাজার ৭৫৪ ভোট, ‘ফুলের মালা’ প্রতীকের প্রার্থী ছৈয়দ জাফরুল কদ্দুছ ৭৭৬ ভোট, বিএসপির প্রার্থী জামাল সরকার ৭৬২ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এ কে এম মমিনুল হক ‘ঈগল’ প্রতীকে ৪৭১ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী ৪৩৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৭৯২। ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন ২ হাজার ৮১৭, এনপিপির প্রার্থী মো. সফিকুল ইসলাম ১ হাজার ৭৩২ ভোট ও বিএসপির প্রার্থী কবির মিয়া ১ হাজার ৩৭৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।
মঈনুদ্দীন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম