ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৩ অক্টোবর ২০২৫  
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজ শিশুর সন্ধানে শুক্রবার সকাল থেকে তুরাগ নদে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

আরো পড়ুন: কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ ২

মারা যাওয়া শিশুর নাম অঙ্কিতা মনি দাস (৪)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ১৩৮টি মণ্ডপে এবছর  দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এলাকার প্রায় সব প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা বেশিরভাগ লোক সাঁতরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। রাত ৮ টা পযন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

শুক্রবার সকাল থেকে তারা ফের অভিযান শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নীচ থেকে শিশু অঙ্কিতার লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছে তন্ময়। 

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, “চাপাই ব্রিজের পাশে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়