ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: সাদিক কায়েম

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:২১, ৬ ডিসেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: সাদিক কায়েম

ঠাকুরগাঁও–২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “আমরা বিশ্বাস করি, তরুণরা সিদ্ধান্ত নিলে অসম্ভবও সম্ভব।’’

তিনি বলেন, ‘‘দেশের তরুণরা ইতোমধ্যে ইনসাফের পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সফলতার সঙ্গে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক সম্মেলনে সাদিক কায়েম এসব কথা বলেন। উপজেলা জামায়াত সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সর্বত্র তরুণরা ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। বাংলাদেশে আজ একটি বিশাল পরিবর্তনের ঢেউ উঠেছে। কৃষক, শ্রমিক, রিকশাচালক সকল শ্রেণি-পেশার মানুষ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদের নির্বাচিত করার জন্য মুখিয়ে আছে।’’

সাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশের রাজনীতিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসীর জায়গা থাকবে না। ইনসাফের প্রতীকের প্রতিনিধিরা একটি সুখী–সমৃদ্ধ দেশ গড়তে কাজ করবে।”

ঢাকা/হিমেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়