ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫২, ১৯ জানুয়ারি ২০২৬
গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আগাম নির্বাচনি প্রচারণার অভিযোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে, এই আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তাহেরীকে এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, মো. গিয়াস উদ্দিন মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন—১৫ জানুয়ারি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। ভিডিওটি ‘দ্য স্পিচ’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়, যার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার। ভিডিওটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

কমিটির মতে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। অথচ ওই ভিডিওতে আগাম প্রচারণার উপাদান পাওয়া গেছে। এ কারণে মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে ২০ জানুয়ারি বেলা ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউসের ২০৩ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়