ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

শুক্রবার সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ডান দিক থেকে মাঝে)।

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‍“হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভূমিকা পালন করবে সরকার। অতীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলেও এবার কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুরে হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।  

আরো পড়ুন:

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বিগত সময়ে বাঁধ নির্মাণ কাজে অনিময় দুর্নীতি হয়েছে। নির্বাচিত সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁধ নির্মাণ কাজ পরদর্শন করা হচ্ছে। তিনি নিয়মিত হাওরাঞ্চলের খোঁজ রাখছেন।”

নদী ও খাল খননের ব্যাপারে তিনি বলেন, “সরকার খাল ও নদী খননের ব্যাপারে সচেষ্ট রয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজ করা হবে। সরকারে এসব কাজে পাহারাদারের ভূমিকায় থাকবে।” 

পরে মন্ত্রী হাওর এলাকার সাধারণ কৃষকদের কথা শোনেন এবং বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ঢাকা/মনোয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়