ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৩, ২ মার্চ ২০২৬
ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-রূপসা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

কৌশিক দেবনাথ উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কৌশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, “দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আমিনুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়