ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৬ মার্চ ২০২৬  
সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ যুবক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে অস্ত্রসহ আটক করা হয়। 

সোনারগাঁ থানার ওসি জানিয়েছেন, ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়