ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল 

ভিসার মেয়াদ শেষ হলে প্রবাসীদের সহায়তা করবে সরকার: মন্ত্রী

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৭ মার্চ ২০২৬   আপডেট: ১৭:০৫, ৭ মার্চ ২০২৬
ভিসার মেয়াদ শেষ হলে প্রবাসীদের সহায়তা করবে সরকার: মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।”

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজ নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।”

সিলেটে ছিনতাই বেড়ে যাওয়ার ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।”

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়