ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেহরি খেতে ডাকতে গিয়ে দেখা গেল, মেঝেতে পড়ে আছে গৃহবধূর লাশ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১১ মার্চ ২০২৬  
সেহরি খেতে ডাকতে গিয়ে দেখা গেল, মেঝেতে পড়ে আছে গৃহবধূর লাশ

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রজিদা আক্তার (২৫) কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে ও শফিকের স্ত্রী।

আরো পড়ুন:

স্থানীয় ইউপি সদস্য নূরুল হক বলেন, “মঙ্গলবার দিবাগত রাতে যথারীতি নিজের ঘরে ঘুমাতে যান রাজিদা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘুরে ঢুকে তারে ছুরিকাঘাতে হত্যা করেছে।”

উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, “রাজিদার স্বামী শফিক জীবিকার তাগিদে রমজানের শুরুতে বান্দরবানে দিনমজুরের কাজ করতে গেছেন। স্বামী বাড়িতে না থাকায় শ্বশুরবাড়িতে নিয়মিত সেহরি খেতে যেতেন রজিদা। শ্বশুরবাড়ি থেকে একটু দূরে পাহাড়ি এলাকায় তার ঘর। মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূ সেহরি খেতে না গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ডাকতে যান। সেখানে পৌঁছে দেখেন, রজিদার নিথর দেহ মেঝেতে পড়ে আছে।”

তিনি আরো বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়