ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ২০:০২, ১৬ মার্চ ২০২৬
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সফরকালে নানা-নানি ও অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী।

দিনাজপুর সফরকালে নানা-নানি ও অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সন্ধ্যার পর তিনি দিনাজপুর সদরে নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার ও মা খালেদা জিয়ার খালাত বোন মীমের কবর জিয়ারত করেন। 

আরো পড়ুন:

এ সময় প্রধানমন্ত্রী কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

জিয়ারতের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খালের পাড়ে গাছ রোপণ করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে যোগ দেন তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন’ কর্মসূচি শুরু করেছে সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
 

ঢাকা/মোসলেম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়