ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ২০:০৭, ১৬ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস হ‌তে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্কুল, কলেজ, মাদ্রাসা— সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এ নিয়ম প্রযোজ‌্য ব‌লে জানিয়েছেন তি‌নি।  

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, “আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে, শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরো বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই, যোগ্য ও দক্ষ মানুষদেরকেই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।”

তিনি বলেন, “এর আগে বিগত সরকারের সময় যে বিধান ছিল, সেখানে বলা হতো সিনিয়র শিক্ষক হতে হবে বা হেড মাস্টার হতে হবে। ফলে, অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত ছিল। আপনারা সাংবাদিকরা জানেন, তখন অনেক সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত। বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। আমরা মনে করি, সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়