পদ্মায় বাসডুবি: চলছে তৃতীয় দিনের উদ্ধার অভিযান
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
rপদ্মায় বাসডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরিরা।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে এই উদ্ধার অভিযান শুরু করেন তারা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, আজ সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।”
তিনি বলেন, “বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় কোনো যাত্রীর মরদেহ ভেসে গেছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি।”
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “যেহেতু ২৪ ঘণ্টার বেশি অতবাহিত হয়েছে, সেহেতু লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্য আমরা নদীর আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছি। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।”
ঢাকা/রবিউল/মাসুদ