ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৭ মার্চ ২০২৬  
বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার।

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নোমান তরফতার নামে এক যাত্রী। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

মারা যাওয়া সাগর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিউরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২২-২২৯২) সঙ্গে থানা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৯) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সাগর হোসেন মারা যান।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সড়ক আইনে মামলা দায়ের হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়