ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৪ মে ২০২৬  
পদ্মা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার

ঈদকে সামনে রেখে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা।

রবিবার (২৪ মে) পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সোমবার সকাল থেকে যানবাহনের চাপ আরো বাড়তে পারে।”

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন।

নগদ টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা, ক্রেডিট টোল ৪০ হাজার ৬০০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে ২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা।

জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হওয়া ১২ হাজার ৭২০টি যানবাহন থেকে নগদ ১ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা, ক্রেডিট ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

হাসারা হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ বলেন, “ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে ৬টি দল কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।”

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়