ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৭ বছরের শিশুকে ধর্ষণ, মসজিদের ইমাম আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৪ মে ২০২৬  
৭ বছরের শিশুকে ধর্ষণ, মসজিদের ইমাম আটক

অভিযুক্ত মাহবুব।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় পড়ালেখা শেষে করে প্রায় এক মাস আগে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান মাহবুব।

রবিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে গেলে তাকে ধর্ষণ করা হয়। শিশুটি বাইরে এসে বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/রুমন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়