ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম আটক

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৫ মে ২০২৬  
গাজীপুরে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম আটক

গাজীপুরের শ্রীপুরে এলাকায় এক প্রবাসীর ১০ বছর বয়সী শিশুকন্যার সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (২৫ মে) সকালে শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির বাবা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। পারিবারিক জটিলতার কারণে তার মা অন্যত্র বসবাস করায় মেয়েটি অভিযুক্ত সেই ইমামের পরিবারের তত্ত্বাবধানে থাকত।

অভিযোগ উঠেছে, সম্প্রতি এক রাতে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন ওই ইমাম। ঘটনার পর বিষয়টি প্রথমদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে শিশুটি তার প্রবাসী বাবাকে পুরো ঘটনা খুলে বলে। মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর শিশুটির বাবা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। পরে এলাকাবাসী অভিযুক্ত ইমাম খোরশেদ আলমকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়