ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরুর হাটে যুবকের ঝুলন্ত মরদেহ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৮ মে ২০২৬  
গরুর হাটে যুবকের ঝুলন্ত মরদেহ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী গরুর হাট থেকে ঝুলন্ত অবস্থায় মো. মিরাজ হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরাজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নাম্বার ওয়ার্ডের মোক্তার হোসেনের ছেলে। ওই যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার, ২৮ মে) ভোরে গরুর হাটে মিরাজের মরদেহ বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

আরো পড়ুন:

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গরুর হাটে বাঁশের সঙ্গে মিরাজের মরদেহ ঝুলতে দেখে তাদেরকে খবর দেন। বিষয়টি পুলিশকে জানালে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের খালাতো বোন জান্নাতুল বলেছেন, “মিরাজ বিভিন্ন ধরনের কাজ করতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন। এর পর আর তিনি বাড়ি ফেরেননি। তাকে মেরে হয়ত কেউ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমরা এর সঠিক তদন্ত দাবি করছি।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, গলায় রশির দাগ ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়