ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ আসে ঈদ যায়, টাকার মেশিন পাহারা দেন আব্দুল গফুর

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২৮ মে ২০২৬   আপডেট: ১৭:৩৭, ২৮ মে ২০২৬
ঈদ আসে ঈদ যায়, টাকার মেশিন পাহারা দেন আব্দুল গফুর

আজ ঈদের দিন। এই দিনে বেশির ভাগ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আছেন, উৎসব করছেন। তবে এমন দিনে কিছু মানুষ আছেন, যারা আপনজনদের থেকে দূরে, কর্মস্থলে নিরবচ্ছিন্ন দায়িত্বে। তেমনই একজন নাটোরের আব্দুল গফুর (৪৭)।

গত ৯ বছর ধরে একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। আব্দুল গফুরের বাড়ি জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ার ইউনিয়নের সাতসুইল গ্রামে তার বাড়ি।

আরো পড়ুন:

পরিবারে স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে অনার্স দ্বিতীয় বর্ষে এবং ছোট ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। সংসারের দায়িত্ব আর জীবিকার তাগিদে বছরের পর বছর ঈদের আনন্দ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

আব্দুল গফুর বর্তমানে নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। ঈদের সময় যখন সবাই পরিবার নিয়ে ব্যস্ত থাকেন, তখন বুথের নিরাপত্তা নিশ্চিত করতেই কাটে তার সময়।

কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “অনেক কষ্ট লাগে। বছরে দুই ঈদ যায়, কিন্তু একদিনের জন্যও ছুটি পাই না। ছেলেরা অনেক আবদার করে—বাবা ঈদে ঘুরতে নিয়ে যাও। কিন্তু দায়িত্বের কারণে তা আর হয়ে ওঠে না।”

তিনি বলেন, “ঈদের দিন সবাই ছেলে-মেয়ে নিয়ে আনন্দ করে, ঘুরতে বের হয়। আর আমরা বুথে বসে নিরাপত্তার দায়িত্ব পালন করি। কখনো সকালে ডিউটি, কখনো আবার দুপুরে। এভাবেই পুরো দিন কেটে যায়। রাতেও জীবনের ঝুঁকি নিয়ে একা দায়িত্ব পালন করতে হয়।”

আব্দুল গফুর জানান, অনেক গ্রাহক এটিএম বুথে এসে অবাক হয়ে বলেন—‘ঈদেও আপনাদের ছুটি নেই?’

এ বিষয়ে জনতা ব্যাংক নাটোর শাখার ম্যানেজার মো. মিনহাজন আবেদীন বলেন, “ঈদের দিনেও পরিবারের সঙ্গে না থেকে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। তাদের এই দায়িত্ববোধ সত্যিই মানবসেবার অনন্য উদাহরণ।”

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়