ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৫ জুন ২০২৬  
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

বরগুনা সদরের ইটবাড়িয়া এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামে ওই কৃষক ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

আরো পড়ুন:

মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সকালে নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন মহিউদ্দিন। পরে স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা/ইমরান/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়