ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডিতে কেক কেটে কায়েস আরজুর জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৫ জুন ২০২৬   আপডেট: ২০:২৭, ৫ জুন ২০২৬
রাইজিংবিডিতে কেক কেটে কায়েস আরজুর জন্মদিন উদযাপন

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের আলোচিত চিত্রনায়ক কায়েস আরজুর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিল রাইজিংবিডি পরিবার। কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক আলাপচারিতার মাধ্যমে তার জন্মদিন উদযাপন করা হয়। 

শুক্রবার (৫ জুন) বিকেলে রাজধানীর মিরপুর-১-এর মাজার রোডে অবস্থিত রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। 

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, ফিচার এডিটর রাহাত সাইফুল, সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ, সহকারী বার্তা সম্পাদক মো. শাহেদ হোসেন, সহকারী বার্তা সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, অ্যাসিস্ট্যান্ট মাল্টিমিডিয়া ম্যানেজার মো. শাহাবুদ্দিন সরকার ও মাল্টিমিডিয়া রিপোর্টার রেজওয়ান রোহান।

কৃতজ্ঞতা প্রকাশ করে কায়েস আরজু বলেন, “জন্মদিনে রাইজিংবিডি পরিবারের এমন আন্তরিক আয়োজন আমাকে সত্যিই আনন্দিত ও আবেগাপ্লুত করেছে। ব্যস্ততার মধ্যেও আমাকে মনে রেখে শুভেচ্ছা জানানোর জন্য রাইজিংবিডির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখানে এসে সবসময়ই আপনজনের মতো ভালোবাসা পাই। রাইজিংবিডির পুরো টিমের জন্য আমার শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আগামীতেও ভালো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে পারি।”

এ সময় রাইজিংবিডির সহকর্মীরা কায়েস আরজুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কেক কাটার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রসঙ্গত, ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কায়েস আরজুর। এরপর ‘বাজাও বিয়ের বাজনা’, ‘অবুঝ প্রেম’, ‘প্রেম বিষাদ’, ‘হেডমাস্টার’, ‘ছেলেটি আবল-তাবল মেয়েটি পাগল-পাগল’, ‘ভালোবাসার গল্প’ এবং ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ঢাকা/জান্নাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়