ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুসওয়ার্ডের সভাপতি লিমন, সম্পাদক অনিক

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৫ জুন ২০২৬   আপডেট: ২০:২৭, ৫ জুন ২০২৬
পুসওয়ার্ডের সভাপতি লিমন, সম্পাদক অনিক

সভাপতি লিমন ইসলাম ও সাধারণ সম্পাদক মা`আয হাসান অনিক

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিমলা (পুসওয়ার্ড)-এর এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী লিমন ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মা'আয হাসান অনিক।

শুক্রবার (৫ জুন) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মুখতাসিব আল মুর্শিদ মিজু ও সাধারণ সম্পাদক কৌশিক চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন:

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শফিকুল ইসলাম সাকিব ও রাবির মাসুমা ইসরাত মুমু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহিম ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তমাল আহমেদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাবির মো. মেহেদী হাসান, রংপুর মেডিকেল কলেজের মো. মাহবুব আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুজাহিদ ইসলাম। দপ্তর সম্পাদক হয়েছেন রাবির মিনহাজ হোসেন। উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লিশাদ ইসলাম।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাজশাহী মেডিকেল কলেজের আশিকুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাদেক হোসেন এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন রিয়াদ সরকার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ, আব্দুর রাজ্জাক, আলিফ ইসলাম, তমা রানী, আহসান হাবিব রনি, ফাতেমা, আলমগীর ইসলাম, রোহান পাল, রাফসান প্রধান এবং মো. আল ইমরান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি আগামী এক বছর পুসওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলা উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মা'আয হাসান অনিক বলেন, “পুসওয়ার্ড শুধু একটি সংগঠন নয়, এটি ডিমলা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি পারিবারিক বন্ধন। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করব। সকলের অংশগ্রহণে পুসওয়ার্ডকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত সভাপতি লিমন ইসলাম বলেন, “পুসওয়ার্ড দীর্ঘদিন ধরে ডিমলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিক্ষা, ক্যারিয়ার উন্নয়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করার চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে সংগঠনটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়