ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে স্লোগান

‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৭, ১২ ডিসেম্বর ২০২৫
‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ উসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। 

আরো পড়ুন:

বিক্ষোভ মিছিল চলাকালে ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, ‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ষড়যন্ত্রে আগামী নির্বাচন বানচাল করার জন্য এ সকল কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারা আমাদের ভাইদের হত্যা করার জন্য বিভিন্ন নীলনকশা করেছে। দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আবারো রাজপথে ঝাপিয়ে পড়ব।”

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে হাদিকে চিনি না। পুরো বাংলাদেশের মানুষ চিনে তার আন্দোলন এবং সংগ্রামের জন্য। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি, এই হামলার সাথে প্রশাসনের একটি অংশ জড়িত আছে। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আমরা জনগণকে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।”

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়