ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এমপি হাসনাত আবদুল্লাহর প্রশংসা করে পোস্ট, বহিষ্কার চবির ছাত্রদল নেতা

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৫৫, ১ মার্চ ২০২৬
এমপি হাসনাত আবদুল্লাহর প্রশংসা করে পোস্ট, বহিষ্কার চবির ছাত্রদল নেতা

শাহরিয়ার উদ্দিন ফাহাদ

কুমিল্লা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুকে প্রশংসা সূচক পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরো বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারের বিষয়ে শাহরিয়ার উদ্দিন ফাহাদ ব্যক্তিগত ফেসবুক আইডিতে বলেন, “যদিও বুঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনো রকম শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটরেলি।”

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে শাহরিয়ার উদ্দিন ফাহাদ লেখেন, “দলমত যা ই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হইতে চায়। গত ১৭ বছরে আওয়ামীলীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোন অফিস করতে পারে নাই, কিন্তু গত ৭ তারিখ যখন এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলাকলির অফিস দেখলাম, ততখনেই নিশ্চিত হয়ে গেছিলাম দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়