ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সব ম্যাচ জিতে সেমিফাইনালে দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১ মার্চ ২০২৬   আপডেট: ২০:৩৪, ১ মার্চ ২০২৬
সব ম্যাচ জিতে সেমিফাইনালে দ. আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘গ্রুপ-১’ এর সব ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আজ রবিবার শেষ ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে।

দিল্লিতে জিম্বাবুয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়লেও ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

আরো পড়ুন:

ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি মাত্র ১৮ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৪২ রান করেন। তার সঙ্গে ৪ ছক্কায় ৩১ করেন রায়ান রিকেলটন। এছাড়া ডেভিড মিলার ২২, ট্রিস্টান স্টাবস অপরাজিত ২১ ও জর্জ লিন্ডে অপরাজিত ৩০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৪ ওভারে ২৯ রানে ৩টি উইকেট নেন। তার আগে ব্যাট হাতে করেন ৭৩ রান। তাতে সবাইকে পেছনে ফেলে ম্যাচ হেরেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি।

তার আগে জিম্বাবুয়ের ইনিংসে ব্যাট হাতে দারুণ লড়াই করেন রাজা। তাদের ১৫৩ রানের মধ্যে ৭৩ রানই আসে তার ব্যাট থেকে। মাত্র ৪৩ বলে ৮টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া ক্লাইভ মাদান্দে ৩ চারে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া ব্রিয়ান বেনেট ১৫ ও ডিওন মায়ার্স করেন ১১ রান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার কিয়েনা মাফাখা ৪ ওভারে ২১ রানে ২টি উইকেট নেন। করবিন বোশ ৪ ওভারে ৪০ রানে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়