ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. দিল রওশন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১০ অক্টোবর ২০২৪  
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. দিল রওশন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনের বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত হিসেবে বলা হয়, আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতা এবং বিধি অনুসারে পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদী ভোগ করবেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন স্বনামধন্য রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের মেয়ে। তিনি দেশ-বিদেশে অসংখ্য গবেষণা প্রবন্ধ, জার্নাল সম্পাদনা ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন। স্থানীয় সরকার, জেন্ডার ইস্যু, রাজনীতি এবং শান্তি-সংঘর্ষ ইত্যাদি বিষয়ে তার গবেষণা কর্ম উন্নত বিশ্বেও প্রশংসা কুঁড়িয়েছে।

/রেজাউল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়