জমি বিক্রি করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:১৬, ২৫ আগস্ট ২০২১
সিলেটে ৫ একর জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সিলেটের ৫ একর বা ৫০০ ডেসিমেলের মধ্যে রাকাম বাড়িতে ০.৮০ একর এবং রাকাম টিলায় ৪.২০ একর জমি বিক্রি করবে। কোম্পানিটি এই জমি ২৫ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।
ঢাকা/এনএফ/ইভা