লাফার্জ হোলসিম স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৫৪, ২১ মার্চ ২০২১
শেয়ারবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ আগামী সোমবার (২২ মার্চ) থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু করবে।
রোববার (২১ মার্চ) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী বুধবার (২৪ মার্চ) লাফার্জ হোলসিম বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড তারিখ। এর আগের ২২ ও ২৩ মার্চ কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড তারিখের কারণে আগামী বুধবার (২৪ মার্চ) কোম্পানিটির লেনদেন স্থগিত থাকবে।
ঢাকা/এনটি/ইভা