ছেলেকে সাড়ে ১৩ লাখ শেয়ার দেবেন সালভো কেমিক্যালের উদ্যোক্তা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম ১৩ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সালভো কেমিক্যাল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম তার হাতে থাকা ১৩ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তার ছেলে মো. আত্তেউল করিম রাফিকে উল্লেখিত পরিমাণ শেয়ার প্রদান করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ডিম্যাট আকারে হস্তান্তর করা সম্পন্ন হবে।
মো. সালাম ওবায়দুল করিমের ছেলে মো. আত্তেউল করিম রাফি সালভো কেমিক্যাল লিমিটেডের সাধারণ শেয়ারহোল্ডার।
সালভো কেমিক্যাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৩৯টি।
সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৭০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬১.৬২ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/বকুল