ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খান ব্রাদার্সের পরিচালক-কর্মকর্তাদের এক কোটি ৪০ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২১ মে ২০২৬   আপডেট: ২১:০৫, ২১ মে ২০২৬
খান ব্রাদার্সের পরিচালক-কর্মকর্তাদের এক কোটি ৪০ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ সাত কর্মকর্তাকে এক কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার দর নিয়ে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করেছে কমিশন।

মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এক হাজার ১৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও কর্মকর্তাদের অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। যা দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

যেসব ব্যক্তিদের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, পরিচালক মো. রুহুল কবির খান, পরিচালক হযরত আলী, জারিন কবির খানকে ২৫ লাখ টাকা করে, প্রধান অর্থ কর্মকর্তা মো. আজিজুল জব্বারকে ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তাপস কুমার সরকারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


 

ঢাকা/নাজমুল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়