ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুস্তাফিজুর রহমান নাহিদের পাঁচ নাটক

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজুর রহমান নাহিদের পাঁচ নাটক

বিনোদন প্রতিবেদক: এক সঙ্গে পাঁচটি নাটক আসছে নাট্যকার মুস্তাফিজুর রহমান নাহিদের। শহর ও গ্রামীণ পটভূমিতে রচিত নাটকগুলো হচ্ছে ‘বউ তালাক সমিতি’, ‘চুমা বাবা’, ‘দৈহিক ভালোবাসা’, ‘ভুল বিচার’ এবং ‘ভালো ছেলের ভালোবাসা’। সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকগুলোর শুটিং করা হয়েছে।

নাটকগুলো পরিচালনা করেছেন জহিরুল ইসলাম ও নাজমুল হাসান। চিত্রগ্রহণে ছিলেন এআর খোকন। ভিন্নধারার এই নাটকগুলোতে অভিনয় করেছেন জয়রাজ, প্রশূন আজাদ, অহনা, সাব্বির, তানিয়া রিতু, মম, পায়েল, মিলন, তুহিন, রাহুল রাজু, মুস্তাফিজুর রহমান নাহিদসহ আরও অনেকে।
 


এ প্রসঙ্গে নাট্যকার মুস্তাফিজুর রহমান নাহিদ বলেন, নাটকগুলোর বিষয়বস্তু আলাদা। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন বার্তা রয়েছে। কারণ দর্শক প্রতিটি নাটক থেকেই ম্যাসেজ চান। তাই নাটক লেখার সময় এই বিষয়টি মাথায় থাকে। এবারের নাটকগুলোর থিম আলাদা। চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে যাওয়ার। এর প্রতিটি চরিত্রের গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। পরিচালক ও শিল্পীরা তাদের কাজের জায়গায় ত্রুটি রাখেননি। আমার নাটকে সাধারণত গ্রাম বেশি গুরুত্ব পায়। এবার গ্রামের পাশাপাশি শহরকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি, নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।

 


রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/ইয়ামিন/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়