ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

শান্তর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন সেই দীঘি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ০৯:৪২, ২৬ আগস্ট ২০২০
শান্তর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন সেই দীঘি

‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’—গ্রামীণফোনের বিজ্ঞাপনে এই সংলাপ উচ্চারণ করে শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। এর মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে রাতারাতি তারকাখ্যাতি পায় সে।

আরো পড়ুন:

এরপর ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছে প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা কমেনি। সেই ছোট্ট দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা হয়ে ফিরছেন।

নবাগত নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এই প্রতিষ্ঠানের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘ধামাকা’সহ মোট পাঁচটি সিনেমায় নায়িকা চরিত্রে দীঘি অভিনয় করবেন। এসব সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করবেন শান্ত খান। 

সেলিম খান রাইজিংবিডিকে বলেন, ‘শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমায় নায়িকা হিসেবে থাকছে দীঘি। এসব সিনেমায় নায়কের চরিত্রে থাকবে শান্ত খান। আশা করছি, এই জুটি সফল জুটি হবে। এরই মধ্যে একটি সিনেমার কাজ শুরু করেছি। অন্যটির কাজও শুরু করবো।’

এর আগেও বেশ কয়েকবার শাকিব খানের বিপরীতে দীঘির অভিনয়ের কথা শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়