ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বলিউডে নাম লেখাতে প্রস্তুত সাইফ পুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ০০:৪৪, ৫ নভেম্বর ২০২০
বলিউডে নাম লেখাতে প্রস্তুত সাইফ পুত্র ইব্রাহিম

অভিনেতা সাইফ আলী খান। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে তার পথ ধরে বলিউডে নাম লেখিয়েছেন মেয়ে সারা আলী খান। এবার রুপালি জগতে নাম লেখাতে প্রস্তুত তার ছেলে ইব্রাহিম আলী খান।

এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, ‘মনে হচ্ছে অভিনয় ক্যারিয়ার শুরু করতে ইব্রাহিম প্রস্তুত। কেন হবে না? আমার সব সন্তানকেই এই পেশায় দেখতে চাই। কাজ করার জন্য এটি খুবই ভালো জায়গা। ১৭-১৮ বছর বয়সে আমার খুব খারাপ অবস্থা ছিল। অভিনয় আমাকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছে। নিজের নামে পরিচিত হওয়া, কাজের প্রতি সন্তুষ্টি ছিল। অভিনয়ের মাধ্যমে সবকিছু উপভোগ করেছি। আমি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি।’

আরো পড়ুন:

এর আগে ছেলের সিনেমা জগতে আসার পরিকল্পনা প্রসঙ্গে সাইফ বলেন, ‘অন্য কাজের চেয়ে সিনেমায় ক্যারিয়ার গড়ার আইডিয়া তার বেশি পছন্দ। যদিও সারা ছাড়া পরিবারের অন্য কেউ এ ব্যাপারে আগ্রহী নয়। এটি এখন সম্পূর্ণ ভিন্ন জগত। তাকে ভালোভাবে প্রস্তুত হতে এবং সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেব।’

সাইফ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘বান্টি অউর বাবলি-টু’। এছাড়া ‘আদিপুরুষ’ ও ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়