ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত রাকুল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৩৬, ২২ ডিসেম্বর ২০২০
করোনায় আক্রান্ত রাকুল

করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

আরো পড়ুন:

তবে বর্তমানে ভালো আছেন জানিয়ে  তিনি লেখেন, ‘আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। অজয়ের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে আরো অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অজয়।

এর আগে মাদক কাণ্ডে রাকুলের নাম জড়ায়। গত সেপ্টেম্বরে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়