ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন অপি করিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৫ মার্চ ২০২১   আপডেট: ০৭:২৬, ২৬ মার্চ ২০২১
বাবা হারালেন অপি করিম

বাবা-মায়ের সঙ্গে অপি করিম

বাবা হারালেন গুণী অভিনেত্রী অপি করিম। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন সৈয়দ আবদুল করিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অপি করিমের স্বামী স্থপতি এনামুল করিম নির্ঝর এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ জোহর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।

আরো পড়ুন:

জানা যায়, সৈয়দ আবদুল করিম একজন লেখক ছিলেন। মৌলিক লেখার পাশাপাশি নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়