ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পিছিয়ে গেলো আমিরের সিনেমার মুক্তি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২১  
পিছিয়ে গেলো আমিরের সিনেমার মুক্তি

আমির খান ও কারিনা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। আগামী ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তারিখ পিছিয়েছেন নির্মাতারা।

রোববার (২৬ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকসন্সের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে লেখা আছে, ‘আগামী ২২ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ মুক্তির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। মহামারির কারণে দেরি হওয়ায় আমরা বড়দিন উপলক্ষে লাল সিং চাড্ডা সিনেমাটি মুক্তি দিতে পারছি না। এখন ২০২২ সালে ভালোবাসা দিবসে লাল সিং চাড্ডা মুক্তি পাবে।’

আরো পড়ুন:

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়