ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হিন্দুস্তানি ভাউ’ গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:১৯, ১ ফেব্রুয়ারি ২০২২
‘হিন্দুস্তানি ভাউ’ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হিন্দুস্থানি ভাউ ওরফে বিকাশ পাঠক। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

করোনা মহামারির কারণে অন্য দেশের মতো ভারতেও শিক্ষা কার্যক্রম থমকে আছে। পড়াশোনা অনলাইনে হলেও এবার মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনেই হবে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না শিক্ষার্থীদের একটি বড় অংশ। তাদের দাবি, পড়াশোনা অনলাইনে হয়েছে তাই পরীক্ষাও অনলাইনেই নিতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভও দেখায় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করেছে।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশের অভিযোগ, হিন্দুস্তানি ভাউ ইউটিউবে ভিডিও আপলোড করে শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর বাড়িতে অভিযান চালাতে প্ররোচনা দিয়েছেন। হিংসাত্মক ও উস্কানিমূলক ভিডিও পোস্ট করায় হিন্দুস্তানি ভাউয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। সোমবার রাতেই ধারাভি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী ছিলেন বিকাশ পাঠক। তবে বিতর্কে জড়ানো তার জন্য নতুন নয়। এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে আইনি ঝামেলায় জড়িয়েছেন। শুধু তাই নয়, তার ভিডিওতে অশ্লীল ভাষা ব্যবহার করায় একাধিকবার তার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার ও ইউটিউব।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়