ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলোচিত তোয়ালে দৃশ্য: শুটিং সেটে কেন কেঁদেছিলেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫০, ৩১ ডিসেম্বর ২০২৩
আলোচিত তোয়ালে দৃশ্য: শুটিং সেটে কেন কেঁদেছিলেন ক্যাটরিনা?

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। চলতি বছরে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হন সালমান-ক্যাটরিনা।

এ সিনেমার প্রচারের অংশ হিসেবে মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৫১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার জুড়ে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। ট্রেইলারটির অন্যতম চমক হিসেবে দেখা যায়, তোয়ালে জড়ানো অবস্থায় ক্যাটরিনার অ্যাকশন দৃশ্য; যা বিশেষভাবে দর্শকদের নজর কাড়ে।

আরো পড়ুন:

আলোচিত দৃশ্যটিতে অভিনয় করতে চাননি ক্যাটরিনা। এজন্য কেঁদেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা সৌদি আরবে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে শেয়ার করেছেন এই অভিনেত্রী।  

ক্যাটরিনা কাইফ বলেন, ‘‘হামাম’ সিক্যুয়েন্সে আমার বডি ডাবল ছিল না। কারণ সেই মেয়েটি অসুস্থ ছিল। তারপর আমি আমার পরিচালক ও প্রযোজকের কাছে গিয়ে কাঁদি। কারণ আমি কাজের ক্ষেত্রে খুব পরিশ্রম করি। কিন্তু সেই আমি ‘না’ বলেছিলাম। আর পরিচালক বলেছিলেন, দৃশ্যটি তুমিই করবে।’’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো এ সিনেমাতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেন মণীশ শর্মা।

 

তথ্যসূত্র: পিঙ্কভিলা

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়