ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশ্যে আবিরের ১০ বছর বয়সী কন্যার ছবি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৬ মার্চ ২০২৪   আপডেট: ১৪:৫০, ২৬ মার্চ ২০২৪
প্রকাশ্যে আবিরের ১০ বছর বয়সী কন্যার ছবি

স্ত্রী-কন্যার সঙ্গে আবির

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা আবির চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে নন্দিনী চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু মিডিয়ার আলো থেকে বরাবরই স্ত্রী-সন্তানকে আড়ালে রেখে আসছেন। কারণ এর আগে স্ত্রীর ছবি প্রকাশ করে কটাক্ষের শিকার হয়েছেন। অবশেষে ১০ বছর বয়সী কন্যাকে প্রকাশ্যে আনলেন আবিরের স্ত্রী।

ঘরোয়াভাবে স্ত্রী-সন্তান, বাবা-মাকে নিয়ে হোলি উৎসব পার করেছেন আবির। আর তারই কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আবিরের স্ত্রী নন্দিনী। নন্দিনীর শেয়ার করা একগুচ্ছ ছবির মধ্যে দুটিতে আবিরের মেয়ে ময়ূরাক্ষীকে দেখা যায়।

আরো পড়ুন:

এসব ছবিতে দেখা যায়, সাদার ওপর ফুলেল প্রিন্টেট ফ্রক পরেছে ময়ূরাক্ষী। গলায় পলাশ ফুলের মালা, গা ভর্তি আবির। আবির জিন্সের সঙ্গে পরেছেন মেরুন রঙের কুর্তা। আর প্রিন্টেট কুর্তা পরেছেন নন্দিনী। তাদের সঙ্গে রয়েছেন আবিরের বাবা-মা, ফাল্গুনি এবং রুমকি চ্যাটার্জি।

স্ত্রী-কন্যা ও বাবা-মায়ের সঙ্গে আবির

৪৩ বছর বয়সী আবিরের ১০ বছর বয়সী মেয়ে আছে তা জেনে বিস্মিত অনেক নেটিজেন। মেয়েকে দেখে অনেকে বলছেন, দেখতে আবিরের মতোই হয়েছে ময়ূরাক্ষী।

২০০৭ সালে নন্দিনীকে বিয়ে করেন আবির। এমবিএ পড়তে দিয়ে পরিচয় তাদের। এরপর সাতপাক বাঁধা পড়েন এই দম্পতি। ২০১৫ সালে কন্যা ময়ূরাক্ষীর বাবা হন আবির।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়