ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেকের অপেক্ষা, সঙ্গী রাইমা

প্রকাশিত: ১৬:৪৭, ২ অক্টোবর ২০২৪  
কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেকের অপেক্ষা, সঙ্গী রাইমা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেশের পাশাপাশি ওপার বাংলায়ও জনপ্রিয়। কলকাতার ‘চালচিত্র’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। এত তার সঙ্গী হয়েছেন— রাইমা সেন ও স্বস্তিকা দত্ত। আগামী ২০ ডিসেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

‘চালচিত্র’ নামের এই সিনেমা নির্মাণ করেছেন কলকাতার প্রতিম ডি গুপ্ত। সিনেমাটির মাধ্যমে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। তা ছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।

আরো পড়ুন:

সিনেমাটি নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা।

সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন— রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।

এর আগে, আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় অভিনয় করেন অপূর্ব। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম সিনেমা। এবার দ্বিতীয় সিনেমা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেতার ভক্তরা।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়